ডেস্ক রিপোর্ট: নব্যমুখোশ বাহিনী কর্তৃক অপহৃত হিল উইমেন্স ফেডারেশন-এর কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এ্যান্টি চাকমাসহ কলেজ শিক্ষার্থী কর্নিয়া চাকমা ও নিশা চাকমাকে অবিলম্বে নিরাপদে ও সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের দুই নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এ্যান্টি চাকমাসহ তার অপর দুই সহযোদ্ধা কর্ণিয়া চাকমা ও নিশা চাকমাকে নিরাপদে ও সুস্থ শরীরে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। বিবৃতিতে তারা অপহরণের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির দাবিও জানান।
বিবৃতিতে নেত্রীদ্বয় আরও বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে হিল উইমেন্স ফেডারেশন ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনকে স্তব্ধ করে হীনউদ্দেশ্যে জন্যে শাসকগোষ্ঠীর লেলিয়ে দেয়া সেনাসৃষ্ট মুখোশবাহিনী এইচডব্লিউএফ-এর কেন্দ্রীয় সদস্য এ্যান্টি চাকমাসহ তার দুই সহযোদ্ধাকে সাজেকে সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে দিঘীনালা থেকে অপহরণ করে।
সংবাদ মাধ্যমে দেয়া বিবৃতিতে নেত্রীদ্বয় প্রশাসনের নির্বিকার ভূমিকা বিশেষ করে অপরাধীচক্রের সাথে রাষ্ট্রীয় সংস্থাসমূহের যোগসাজশ থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রশাসন তথা রাষ্ট্রীয় সংস্থাসমূহের ইন্ধন থাকায় অপরাধীচক্র কর্তৃক এ ধরনের অপহরণ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ২০১৮ সালে হিল উইমেন্স ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সম্পাদক মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা একই অপরাধীচক্র নব্যমুখোশ বাহিনী নামে পরিচিত দুর্বৃত্ত কর্তৃক অপহরণের শিকার হয়।
নারী নেত্রীদ্বয় অভিযোগ করে বিবৃতিতে আরও বলেন, হিল উইমেন্স ফেডারেশন যখনই নারী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামে, তখনই শাসকগোষ্ঠী তা স্তব্দ করে দেয়ার মতলবে অপহরণের মতো ঘটনা ঘটিয়ে থাকে।
বিবৃতিতে নারী নেত্রীদ্বয় অবিলম্বে এইচডব্লিউএফ-এর কেন্দ্রীয় সদস্য এ্যান্টি চাকমাসহ দুই জনকে কর্নিকা চাকমা ও নিশা চাকমাকে সুস্থ শরীরে ও নিরাপদে ফিরিয়ে দেয়া এবং এ অপহরণের সাথে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভো ...
স্টাফ রিপোর্টার: দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিভ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে দুই দেশের মধ্যকার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।রোববার (৯ আগস্ট) সাং ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিন ...
সব মন্তব্য
No Comments