বুলবুল আহমেদ নাটোর: বাগাতিপাড়ায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকা থেকে তিনজন এবং রাতে বাগাতিপাড়া উপজেলার হাটদৌল গ্রামের নিজ বাড়ি থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হলেন, বাগাতিপাড়া উপজেলার কাকফো এলাকার সাদেক আলীর ছেলে মেহেদী হাসান, হাটদৌল এলাকার বিচ্চাদ আলীর ছেলে রনি ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে রাজীব হোসেন এবং সিংড়া উপজেলার শেরকোল এলাকার রহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মেহেদী হাসানের মুঠোফোনে প্রেমের সম্পর্ক ছিল। এর সূত্র ধরে গত ৫ মার্চ রাতে তিনি ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান। বাড়ি থেকে পাশের এক নির্জন স্থানে ডেকে নিলে একপর্যায়ে মেহেদী ও তিন বন্ধু মিলে তরুণীটিকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে মেহেদী ওই তরুণীকে বিয়ের আশ্বাস দেয়ায় ঘটনাটি গোপন রাখেন তিনি। একসময় ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মেহেদী।
পরবর্তীতে, ভুক্তভোগী তরুণীটির মা বাদি হয়ে মঙ্গলবার (২৫ মার্চ) বাগাতিপাড়া থানায় গিয়ে মেহেদীসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলার চার আসামিকেই গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে, ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম চলছে।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments