মহশীন আলী, ঠাকুরগাঁও: এক নাগারে টানা ১০(দশ) দিন ছুটি থাকার পর সচল হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। শনিবার (২৯ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দরটির ইনচার্জ আবুল কালাম আজাদ।
তিনি জানান, সাপ্তাহিক ছুটিসহ পবিত্র লাইলাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ছুটি'র সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ইমিগ্রেশনের লোক পারাপার অব্যাহত ছিল। আজ সকাল থেকেই বন্দরে গাড়ি প্রবেশ করছে।
বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল থেকে চালু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments