স্টাফ রিপোটার: জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে, আলাপ-আলোচনার মাধ্যমে তদারকি সরকারের রূপরেখা তৈরি, গত ১৬ নভেম্বর বাম জোটের হরতালে পুলিশ-আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজ ১৯ নভেম্বর, রবিবার বিকালে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র ুসাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্ক্সবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সদস্য শহীদুল ইসলাম সবুজ। সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা তৈমুর আলম খান অপু।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের একতরফা নীলনকশার নির্বাচনের আয়োজন জনগণ মেনে নেবে না। সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেনÑ এখনও সময় আছে তদারকি সরকারের রূপরেখা তৈরির জন্য আলাপ-আলোচনার উদ্যোগ গ্রহণ করুন, সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন। নতুবা নির্বাচন নিয়ে যেকোনো অনাকাঙ্খিত ঘটনার জন্য বাম জোট দায়ী থাকবে না। নেতৃবৃন্দ বিগত ১৬ নভেম্বর বাম জোটের হরতালে বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের উপর হামলার সাথে জড়িতদের বিচার দাবি করেন।
নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত একতরফা তফসিল বাতিল করে পুন:তফসিল ঘোষণার দাবিতে আগামী ২৫ নভেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ ও ৩০ নভেম্বর বৃহস্পতিবার কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
এছাড়াও নেতৃবৃন্দ আজ খুলনায় বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচি পালনকালে গ্রেফতারকৃত বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, সিপিবি নেতা ধীমান বিশ্বাস ও ভবেশ মন্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে। সরকারি দলের সদস্যরা বাজেটকে গণমুখী ও ‘ইতিহ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার পর্যন ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা ...
সব মন্তব্য
No Comments