ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ৬১৫

প্রকাশ : 26 Nov 2025
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ৬১৫

ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১৯৩ জন ও নারী ১৭৭ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৬৮ জন ও নারী ২৪৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯২ হাজার ২১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৫৭ হাজার ৪৮৫ জন ও নারী ৩৪ হাজার ৭৩২ জন।


সম্পর্কিত খবর

;