বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি : নাটোরে ফুটেজ ও ছবি নেওয়ার সময় গনমাধ্যমের ওপর হামলার ঘটনায় সাংবাদিকের দায়ের করা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়ে করা মামলায় বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন না মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার(১৮ মার্চ) দুপুরে নাটোরের চিফ জুডিসিয়াল আদালতের বিচারক আল আমীনের কাছে জামিন আবেদন করেন বরখাস্তকৃত পুলিশ সুপারের আইনজীবী সোহেল রানা। এসময় বিচারক দীর্ঘ শুনানী শেষে পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন না মঞ্জুর করেন। এদিন আসামী ছাড়াই মামলার শুনানী অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করে নাটোর কোর্টের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল বলেন, দুপুর ১ টার দিকে সাংবাদিকদের উপর হামলার মামলার শুনানি হয়। সাবেক পুলিশ সুপারের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি অন্তে আদালত জামিন না মঞ্জুর।
এর আগে গত ১১মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় নাটোরের গণমাধ্যম কর্মীরা ফুটেজ ও ছবি নিতে গেলে পুলিশ সুপার এস এম ফজলুল হক গনমাধ্যমকর্মি ও ক্যামেরার ওপর হামলা করেন। এতে হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমলোচানার সৃষ্টি হয়। এই ঘটনায় ওই দিনই নাটোরের স্থানীয় সাংবাদিক কাউছার হাবীব বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুলিশ সুপার এসএম ফজলুল হককে আসামী করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments