কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় দেশের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফ্তার মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মো. শামছুল আলম, খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিমিটেডের সভাপতি মো.শফিকুর রহমান টুলু,কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম, ওসি তদন্ত মো.মোস্তাফিজুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, সাবেক সভাপতি এস কে রঞ্জন, কলাপাড়া বিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পদক মো.ফরিদ উদ্দিন বিপু, আমরা কালাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, এনজিও কর্মী সাইফুল্লা সাইফ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক মো.ফোরকানুল ইসলাম ।
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে শনিবার (২৫ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা।
জাতীয় ও স ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সমির কুমার বসু এবং সাধারণ সম্পাদক ...
পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার তৌহিদ উদ্দিন শেখের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তা ...
সব মন্তব্য
No Comments