স্টাফ রিপোটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ-জোর করে ক্ষমতায় থাকা সরকারের সঙ্গে পাক হানাদারবাহিনীর তুলনা করতে হবে। নির্যাতন হত্যা খুন করে অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্রাস সৃষ্টি করে জোর করে ক্ষমতায় বসে আছে।
মঙ্গলবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন উপলক্ষ্যে এ দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল তার বক্তব্যে বর্তমান সরকারের আমলে গুম, খুন, মামলা, হামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সুষ্ঠু তদন্তে জাতিসংঘের তত্ত্বাবধানে কমিটি গঠন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ভয়াবহ ফ্যাসিবাদী শাসন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অত্যাচার, নির্যাতন করে ক্ষমতায় বসে আছে। এ কথাগুলো বারবার আমরা বলছি।
বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস। সারাটা জীবন গণতন্ত্র রক্ষা, পুনরুদ্ধার ও চর্চায় ব্যয় করেছেন। গণতন্ত্রের জন্যই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় কারান্তরীণ করে রেখেছেন। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। প্রতিদিন গ্রেপ্তার, মিথ্যা মামলা দিচ্ছে।
তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি প্রতিষ্ঠান। দেশের মানুষকে মুক্ত করতে লড়াই করে চলেছেন।
সরকার সহজে যাবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, জনগণ তাদের সঙ্গে নেই। সকলকে নিয়ে সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিই প্রথম দাবি এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম,উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা আবদুস সালাম, মীর সরফত আলী সপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাস ...
স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলন-জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, জুলাই সনদ আগামী সংসদ অধিবেশনেই বাস্তবায়ন করতে হবে। আজ ৩ জুলাই ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহী ...
সব মন্তব্য
No Comments