স্টাফ রিপোটার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. রশীদুজ্জামান। আজ মঙ্গলবার দুপুরে শ্রদ্ধা নিবেদনকালে খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন রেজা, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ কুমার সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলার সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, পাইকগাছা উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এস এম সাইফুল্লাহ আল মামুন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। তাই উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করে আবারো শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় বসাতে হবে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাতা ও নিরাবতা পালন করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের এক সময়ের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সদস্য সচিব মো. রশীদুজ্জামান। দীর্ঘ দিন দলের মধ্যে কোনঠাসা অবস্থায় থাকা এই ত্যাগী নেতা দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। সেটা বিবেচনায় নিয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার মনোনয়নের খবরে নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments