ডেস্ক রিপোর্ট: পুনর্বাসন এবং ফ্যামিলি কার্ডের দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়ন। আজ ২৪ ১৩ আগস্ট ২০২২, শনিবার বিকেল ৫টায় নগরীর পল্টন মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে প্রকৃত বস্তিবাসিদের জন্য সরকারি আবাসন প্রকল্পের গৃহ বরাদ্দ, রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।
বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়নের সভাপতি কুলসুম বেগমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সাদেকুর রহমান শামীম, বস্তিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, কেন্দ্রীয় নেতা রেহানা বেগম, ওবায়দুল ইসলাম জসিম, বাংলাদেশ কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক আবিদ হোসেন, বিপ্লবী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক হজরত আলী, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবির, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, গার্মেন্ট শ্রমিক টিইউসির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায় প্রমুখ।
সমাবেশে বস্তিবাসী ইউনিয়নের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, গৃহহীনদের জন্য সরকারি অর্থে নির্মিত আবাসন প্রকল্পে বরাদ্দ পাচ্ছে সরকার দলীয় ব্যক্তিবর্গ। প্রকৃত গৃহহীন বস্তিবাসীরা সরকারি অর্থে নির্মিত ঘর বরাদ্দ পাচ্ছে না। তিনি বলেন, সুন্দর শিরোনামের একেকটি মেগা প্রকল্প মেগা লুটপাটের ক্ষেত্রে পরিণত হয়েছে। গরিবের হক বরাদ্দ পাচ্ছে জায়গা ও বাড়ির মালিকেরা।
তিনি আরও বলেন, বস্তিবাসীসহ শহরের শ্রমজীবী মেহনতি মানুষ একতাবদ্ধ হয়ে শাসকশ্রেণিকে অবরুদ্ধ করে ন্যায্য পাওনা আদায় করতে হবে।
সামবেশে বস্তিবাসী ইউনিয়নের উপদেষ্টা সাদেকুর রহমান শামীম বলেন, বস্তিবাসীগণ কর্মক্ষেত্রে বাঁচার মতো মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির চরম কষাঘাতে আজ শ্রমজীবী মানুষের জীবন বিপর্যস্থ। সরকার ১ কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে বলে প্রচার করছে। কিন্তু প্রকৃত বস্তিবাসীরা কোনো কার্ড বা রেশন সুবিধা পায়নি। তিনি বস্তিবাসীদের সঠিক তালিকাভুক্তি ও ফ্যামিলি কার্ড প্রদানের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে মুক্তিভবনের সামনে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
সব মন্তব্য
No Comments