ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বয়স, বিষয় ও সময়ের বাধ্যবাধকতা তুলে দেওয়া উচিৎ।
তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনিষ্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন,‘ভর্তি পরীক্ষা নিয়ে অনেক কিছু করার সুযোগ রয়েছে। যখন সারা বিশ্বে উচ্চশিক্ষায় সুযোগ অবারিত করার কথা বলছে,যখন মানসম্মত শিক্ষার পাশাপাশি জীবনব্যাপী শিক্ষার কথা বলছে,তখন সব জায়গায় দেয়াল তুলছি কেন ?। কেন বলছি এই বয়সের পর ভর্তি পরীক্ষা দিতে পারবে না? কেন একবার কোন বিষয় নিয়ে পড়লে অন্য বিষয়ে নিজের ইচ্ছোয় বিষয় পরিবর্তন করতে পারবে না? কেন বলা হচ্ছে একবারের পর আর ভর্তি পরীক্ষা দিতে পারবে না ? এ ধরনের কথাগুলো আমার বোধগম্য নয়।’
শিক্ষামন্ত্রী বলেন,বৈশ্বিক অঙ্গীকার রয়েছে আমাদের। কিছু শিক্ষা প্রতিষ্ঠান উল্টো পথে হাঁটছে। সবজায়গায় দেয়াল তুলে দিতে হবে। জীবনব্যাপী শিক্ষাসহ যে কোন ধরনের শিক্ষার জন্য যাবার সুযোগটা অবারিত হতে হবে। আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে হবে।’
তিনি আরো বলেন,আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি। বিশ্বমানের করে নিজেদের গড়ে তুলতে বৈশ্বিক পরিবেশের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। নিজেদেরকে আন্তর্জাতিকমানের করে গড়ে তুলতে অ্যাক্রেডিটেশনের প্রয়োজনীয়তা রয়েছে।
অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) দিল আফরোজা বেগম।
-বাসস
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
সব মন্তব্য
No Comments