ডেস্ক রিপোর্ট: সোমবার, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড কেন্দ্র এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি ইদ্রীস আলী পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ শাহীন, জালাল হাওলাদার, জয়নাল আবেদিন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সিকান্দার হায়াৎ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি দ্বীপক শীল, চৈতি গ্রুপের আশিক জিন্স এ্যাপারেলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহানারা ইমাম, নাইস এ্যাপারেলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম (পাঙ্খা) আশিক ড্রেস ডিজাইন লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি ফাহিমা আক্তার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ ডিসেম্বর ২০২২ ইং তারিখ কারখানা ছুটির পর কারখানার গেইটে মালিক পক্ষের নির্দেশে আশিক ড্রেস ডিজাইন লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক সবুজ মিয়া এবং আশিক জিন্স এ্যাপারেলস লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু মিয়ার এর উপর হামলা হয়, এবং তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করা হয়।
গত ১৬ জুলাই ২০২৩ নাইস এ্যাপারেলস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড শ্রমিক কর্মচারি ইউনিয়ন এর সভাপতি সফিকুল ইসলাম দুপুরের খাবার বিরতি শেষ করে কারখানায় প্রবেশের সময় কারখানার গেইটে মালিক পক্ষের নির্দেশে সফিকুল ইসলাম এর উপর হামলা হয়েছে ।
এই বিষয়ে শ্রমিকরা, দক্ষিনখান থানা ও সরকারের বিভিন্ন দপ্তরে বারবার লিখিত ভাবে জানানো হলেও কোন প্রতিকার পাইনি। অন্যদিকে শ্রমিকদের উপর সন্ত্রাসী দিয়ে হামলা করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেফতার না করে গত ২১ জুলাই ২০২৩ ইং তারিখ গভীর রাতে আশিক ড্রেস ডিজাইন লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক সবুজ মিয়া ও ২২ জুলাই ২০২৩ ইং তারিখ গভীর রাতে শ্রমিকনেতা বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বর্তমানে আতঙ্কে জীবন যাপন করছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে আশিক ড্রেস ডিজাইন লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক সবুজ মিয়া ও শ্রমিকনেতা বিল্লাল হোসেনকে মুক্তি ও শ্রম আইনের ২০০৬ এর ১৩ (১) ধারা অবৈধ নোটিশ প্রত্যাহার করে আশিক জিন্স এ্যাপারেলস লিমিটেড, আশিক ড্রেস ডিজাইন লিমিটেড, নাইস এ্যাপারেলস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড বন্ধ কারখানা চালু ও শ্রমিকদের উপর হামলা-মামলা-গ্রেফতার বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতার করার জোর দাবী জানান ।
স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
সব মন্তব্য
No Comments