দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য অক্সিজেন সংকট দেখা দেয়ায় স্থানীয় এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্ তৎক্ষনাত ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। পরবর্তীতে তিনি আরো ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় অক্সিজেন সিলিন্ডারগুলি এমপি’র পক্ষ থেকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিনের হাতে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুľামান খান সুমন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক ও দৌলতপুর যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ডে ১০জন রোগীর চিকিৎসা সেবার ব্যবস্থা থাকলেও বর্তমানে করোনা আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি রয়েছেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য অক্সিজেন সংকট দেখা দেয়ার বিষয়টি এমপি স্যারকে অবগত করলে তিনি তৎক্ষনাত ২০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন। পরবর্তীতে তিনি আরো ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। অক্সিজেন সংকট অনেকটা দুর হয়েছে। তিনি জানান, বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০জন করোনা রোগী ভর্তি আছেন। এনিয়ে দৌলতপুরে মোট ৭৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ১৯জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২১জন।
উল্লেখ্য, গত ৩০ জুন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments