আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অন্ত্রের অস্ত্রোপচার লাগতে পারে। সরকারি সূত্রে বুধবার এ কথা বলা হয়েছে।
গত ৩ জুলাই দাঁতের চিকিৎসার পর জইর বলসোনারোর (৬৬) হেঁচকি শুরু হয়। ডানপন্থী এই নেতাকে প্রথমে রাজধানী ব্রাসিলিয়ার সামরিক হাসপাতালে নেয়া হয়। এরপর এয়ার ফোর্সের বিমানে করে তাকে সাও পাওলোর বেসরকারি ভিলা নোভা স্টার হাসপাতালে ভর্তি করা হয়।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, ২০১৮ সালে বলসোনারোর অস্ত্রোপচার করেন আন্তোানিও লুইজ মাসেদো। তিনি পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচারের জন্য বলসোনারোকে সাও পাওলোর ওই হাসপাতালে পাঠানোর সুপারিশ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে হামলার শিকার হন বলসোনারো। সে সময় ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। তাঁর শরীরে ৪০ শতাংশ রক্তশূন্যতা তৈরি হয়। ছুরিকাঘাতের ওই ঘটনার পর থেকে বেশ কয়েকবার বলসোনারোর অস্ত্রোপচার করা হয়েছে।
এবারে অস্ত্রোপচার করা হলে এটি হবে সপ্তম।
ব্রাজিলের যোগাযোগবিষয়ক ব্যবস্থাপক ফাবিও ফারিয়া সাংবাদিকদের জানান, সাও পাওলোর হাসপাতালে স্থানান্তরের সময় বলসোনারো শান্ত ও স্বাভাবিক ছিলেন।
টুইটে বলসোনারো জানিয়েছেন, শিগগিরই তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানান।
এর আগে বলসোনারো হাসপাতালের বিছানায় শোয়া অবস্থায় তাঁর একটি ছবি টুইট করেন। ওই ছবিতে দেখা যায়, তাঁর শরীরে নানা রকম যন্ত্রপাতি লাগানো।
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ব্যর্থতার জন্য বলসোনারো সমালোচিত হচ্ছেন। টিকা কেনায় দুর্নীতি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ মাসের শুরুর দিকে কয়েক হাজার মানুষ রাস্তায় তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
এদিকে টিকা কেনায় দুর্র্নীতি নিয়ে তার বিরুদ্ধে তদন্তও চলছে।
এছাড়া করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব, মাস্ক পরা, লকডাউন, টিকাদান ইত্যাদি যথাযথ পদক্ষেপ না নিতে পারার কারনেও তার সরকার সমালোচিত।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments