ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, আক্রান্ত ৭৭৮

প্রকাশ : 23 Nov 2025
ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, আক্রান্ত ৭৭৮

ডেস্ক  রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। 

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯০ হাজার ২৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

সম্পর্কিত খবর

;