ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড- ১৯) মহামারীর প্রাদূর্ভাব মোকাবেলায় খুলনা জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ফুলতলা উপজেলায় মঙ্গলবার থেকে আগামী ৭ দিনের জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার দুপুর পৌনে ১ টায় ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন, শিশু কনসালটেন্ট ডা. উত্তম কুমার দেওয়ান, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, ভেটনারী সার্জন ডা. মোঃ তরিকুল ইসলাম, ইউ.আর.সি ইন্সট্রাকটর মোঃ রবিউল ইসলাম রনি প্রমুখ। লকডাউনে উপজেলার সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট, জরুরী সেবা ও জীবন রক্ষাকারী ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান ব্যতিত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মাস্ক পরিধান ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা আক্রান্ত হওয়ার মত কোন লক্ষণ দেখা দিলে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা টেস্ট করাতে হবে এবং পজেটিভ হলে হোম কোয়ারেন্টাইনে থেকে যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
স্টাফ রিপোর্টার: নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত, আহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে নতুন নীতিমালা জ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
সব মন্তব্য
No Comments