প্রবীর আইচ: দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৮ হাজার ৪৬১ জন। নতুন শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন । এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৫১ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৬৮ হাহাজার ২২৬ জন। মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২ হাজার ২০৪ জন। মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন। মৃত্যু ৩৬ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৯ জন নারী। মৃত্যুর ক্ষেত্রে হাসপাতালেই ৩১ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ২০ হাজার ১৭৩ ও নারী ১০ হাজার ২৮৮ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকা ১৩ জন, চট্টগ্রাম ৫ জন, রাজশাহী ৬ জন, খুলনা ৭ জন, বরিশাল ৩ জন, সিলেট ১ জন ও ময়মনসিংহ ১ জন মারা গেছে।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১হাজার ১৮৭। এ সময় ৬৪২জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভ ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা। জবাবে স্বাস্থ্য ও ...
ডেস্ক রিপোর্ট; স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১হাজার ২৪৮। এসময় ১৮৯জন নিশ্চিত হাম ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম হিসেবে এবং ১ জনের ম ...
সব মন্তব্য
No Comments