বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নামসর্বস্ব সংগঠন বানানোর অপতৎপরতার কারণে সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সহ-সভাপতি সুমাইয়া সেতু, কে এম মুত্তাকী, সরোজ কান্তি ও কার্যকরী সদস্য এনি সেন, প্রান্ত রণি, গৌরচাঁদ ঠাকুর, পিনাক দেব, জি কে সাদিক ও খায়রুল হাসান জাহিনকে কেন্দ্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ছাত্র ইউনিয়ন।আজ সংগঠনটির দপ্তর সম্পাদক রাকিবুল রনি এক বার্তায় গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বার্তায় জানান, গতকাল ১৮ জুন ডাকসু ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। করোনার ভয়াবহতার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয়ের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চলের সঞ্চালনায় শোকপ্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে জাতীয় পরিষদ সভা শুরু হয়। পরবর্তীতে জাতীয় পরিষদ সদস্যগণ রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন এজেন্ডায় আলোচনা করেন।এর আগে গত ১৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পরিষদ সভায় আভ্যন্তরীন বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা পর্যালোচনা শেষে সারাদেশ থেকে আগত জাতীয় পরিষদ সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনে নিষ্ক্রিয়তা, ৪০ তম সম্মেলনের পর সংগঠনের সর্বোচ্চ পরিষদ জাতীয় সম্মেলনের প্রতিনিধিদের অব্যশ পালনীয় নির্দেশ পালন না করা; ঢাকা মহানগর, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংসদের মূল নেতৃত্বকে বহিষ্কার করা এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে সংখ্যাগরিষ্ঠ সংসদের মতামতকে অগ্রাহ্য করে গুটি কয়েক পদলেহনকারী সদস্যকে নিয়ে ছাত্র ইউনিয়নকে নামসর্বস্ব সংগঠন বানানোর অপতৎপরতার কারণে সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সহ-সভাপতি সুমাইয়া সেতু, কে এম মুত্তাকী, সরোজ কান্তি ও কার্যকরী সদস্য এনি সেন, প্রান্ত রণি, গৌরচাঁদ ঠাকুর, পিনাক দেব, জি কে সাদিক ও খায়রুল হাসান জাহিনকে লঘু দণ্ড হিসেবে কেন্দ্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। সংগঠনকে গতিশীল করবার লক্ষ্যে জাতীয় পরিষদ ৮ জন নতুন সদস্যকে কেন্দ্রীয় দায়িত্বে নিযুক্ত করে। সহ-সভাপতি হিসেবে অনিক রায়, জহর লাল রায়, সাদ্দাম হোসেন এবং কার্যকরী সদস্য হিসেবে আসাদ মণি, আশরাফি নিতু, মিঠুন চন্দ্র মহন্ত, তাহমিদ চৌধুরি, তাসবিবুল গণি নিলয়, রেশমি সাবা ও ফাহিম পবনকে কেন্দ্রীয় দায়িত্বে নিযুক্ত করেছে জাতীয় পরিষদ। জাতীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নজির আমিন চৌধুরী জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন রাগীব নাঈম।
ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদ সভা থেকে সারা বাংলাদেশের কর্মীদের উদ্দেশ্যে শিক্ষাঙ্গন ও সমস্ত দেশে সর্বজনের স্বার্থবিরোধী বর্তমান গণতন্ত্রহীনতার পরিবেশ কাটিয়ে উঠবার লক্ষ্যে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলবার আহ্বান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments