উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনার সরকার ভুর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ণ।২৪ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ প্রদর্শনীর" মাঠ দিবস অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, কৃষক রঞ্জু রানী সরকার প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। সভা শেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ ১০০ জনকে ঢেউটিন, ১৬ জন দুস্থকে ৫ হাজার টাকা করে, ১২ টি মসজিদ ও ৩ টা মন্দিরে ১০ হাজার টাকা করে এবং কৃষি উন্নয়ন প্রকল্প থেকে ১৬ টি সেচ যন্ত্রপাতি বিতরণ করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। এর পূর্বে এমপি শাহে আলম উপজেলা পরিষদের দিঘিতে উন্মুক্ত জলাশয় ও প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তিকরণ কার্যক্রম উদ্বোধন করেন।
স্টাফ রিপোর্টার: পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় থাকায় দেশের আবহাওয়ায় আংশিক প্রভাব পড়ছে। আবহাওয়াবিদ মোঃ তরিফুল নেওয়া ...
স্টাফ রিপোর্টার: আজ ১০ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যা ইতিহাসে মুজিবনগর সরকার গঠন নামে পরিচিত। এই ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের অধিবেশন থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার অধিবেশন চলাকালে বিকেল ৫টা ৫৬মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান গণবিরোধী বিল পাসের ...
স্টাফ রিপোর্টার: জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্ ...
সব মন্তব্য
No Comments