জাকির হোসেন আজাদী: “যত সহজেই বয়ে নিতে চাই/আমার এ জীবন/সহিতে পারিনা শুধু /
স্মুতিগুলো পিছু ডাকে যখন/ এরই নাম জীবন"
এমনই সুন্দর মিস্টি কথার গান লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট গীতিকার মোঃ হাবিবুল্লাহ।
জীবন মুখী এই অসাধারণ গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীত শিল্পী ইফরানা ইকবাল, সংগীত আয়োজন করেছেন গুণী সংগীতশিল্পী এজাজ ফারাহ্ ও গানটি সুর করেছেন অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশের এক খ্যাতিমান সংগীত পরিবারের সন্তান গুণী শিল্পী তানিম হায়াত খান রাজিত।
আমাদের একটিই জীবন, যত সুখ, যত দুঃখ বয়ে যায় এ একটি জীবনের মধ্য দিয়েই। প্রাত্যহিক জীবনের সুখ দুঃখগুলো মনের আড়ালে ঢাকা পড়ে যায় প্রতিদিন। কখনো প্রকাশ হয় না। সুন্দর সংগীতের সুর, বাণীই মানুষের মনের সব কষ্টকে দুর করে দেয় নিমিষে।প্রকৃতির নিয়মে মানুষ যখন দুঃখ কষ্টের মাঝে পতিত হয়, সে কষ্টগুলো মনের অজান্তেই গুন গুন করে গানের মধ্য দিয়ে প্রকাশ করে নিজেকে হালকা করে।এমনই এক জীবন দর্শন থেকে গানটি লেখা হয়েছে।
দীর্ঘদিন গান লিখছেন গীতিকার মোঃ হাবিবুল্লাহ। তিনি একের পর এক বাণী সমৃদ্ধ সুন্দর সুন্দর গান লিখে সংগীতভুবনকে সমৃদ্ধ করে যাচ্ছেন। তাঁর লেখা গানগুলো একটু ব্যাতিক্রমধর্মী মৌলিক গান। তিনি হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষা বাংলা এর প্রতি শ্রদ্ধা রেখে, হৃদয়ে ধারণকৃত প্রবল দেশাত্মবোধ থেকে এযাবৎ শতাধিক বাংলা আধুনিক গান রচনা করেছেন।
এছাড়াও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কিছু গান লিখেছেন যা বিটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। শহীদ শেখ রাসেলকে নিবেদিত কয়েকটি গান বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছে। মুক্তিযুদ্ধসহ অমর একুশ ঘিরে ও সততা নিষ্ঠাবান থাকতে বিবেক জাগরণীমুলক গান লিখেছেন।
সম্প্রতি তিনি পদ্মাসেতুর ওপর উদ্বোধনী সংগীত লিখে ব্যাপক প্রশংসিত হয়েছেন। গানটি সারা দেশে সংগীতপ্রেমীদের হৃদয় আলোড়িত করেছে।
গানটির লিংক:
YouTube Link: https://www.youtube.com/watch?v=xxx8QFmO54k
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
সব মন্তব্য
No Comments