মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
রাজশাহী মহানগরীতে কিশোর অপরাধ, ভেজাল খাদ্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে মোটরসাইকেল মহড়া শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার-এর নির্দেশে আরএমপি এ মহড়া পরিচালনা করছে। প্রতিদিন একজন ইন্সপেক্টর (তদন্ত)-এর নেতৃত্বে আরএমপি’র ৬টি থানা হতে ১২ টি মোটরসাইকেলে ১২ জন সাব-ইন্সপেক্টর এবং ১২ জন কনস্টেবল নগরীর বিভিন্ন স্থানে এই সচেতনতামূলক মহড়া পরিচালনা করছে।
এই সচেতনতামূলক মহড়ার অংশ হিসেবে শহরের আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নগরীর মূল সড়ক ও দর্শনীয় স্থানগুলোতে মহড়া দিচ্ছে আরএমপি পুলিশ।
এছাড়াও স্কুল কলেজ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যত্রতত্র ঘুরে বেড়াতে দেখলে তাদেরকে সচেতন করছে এবং অভিভাবকদের কে ও সন্তানদের প্রতি নজর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
ইভটিজিং রোধে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে উঠতি বয়সের কিশোর ও বখাটে যুবকদের নজরদারির মধ্যে রাখা হয়েছে। নগরীর দর্শনীয় স্থানগুলোর আশপাশ খাবারের দোকানে ভেজাল খাদ্যের বিরুদ্ধে সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছে।
এই সচেতনামূলক কার্যক্রম সফল বাস্তবায়নে পুলিশ কমিশনার নগরবাসীর সহযোগীতা কামনা করেছেন। এছাড়াও যে কোনো পরামর্শ কিংবা অভিযোগ জানাতে কোনো মাধ্যম ছাড়াই তাঁর কার্যালয়ে সরাসরি সাক্ষাত করার জন্য সনির্বন্ধ অনুরোধ করেছেন।
উল্লেখ্য গত ৯ই আগস্ট ২০২৩ হতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এই মহড়া পরিচালিত হয়ে আসছে।
সুজয় ঘোষ, নড়াইল: গায়ে আর্জেন্টিনার জার্সি, পায়ে বুট আর মাথায় প্রিয় খেলোয়ার মেসির কাঠের তৈরি অবয়ব। অক্লান্ত ধৈর্য্ ও পরিশ্রমে নিজ হাতে তৈরি প্রিয় খেলোয়াড়ের অবয়ব নিয়ে নড়াইল শহরজুড়ে পদযাত্রা করেছেন মেসিভ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments