কাজী শাহীন: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার আপরাধে রাজধানীতে ৬২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ৩৪৬জনকে ১লাখ ৬হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সড়ক পরিবহন আইনে ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।
জানাগেছে,সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে তৃতীয় দিনে সারাদেশে র্যাবের ১৭২টি টহল এবং ১৮১টি চেকপোস্ট পরিচালনা করা হয়। এছাড়া র্যাব সারাদেশে ৩১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসব ভ্রাম্যমাণ আদালতে ২৭৭ জনকে ১ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে বিনামূল্যে প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।
এর আগে বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার (১জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া প্রথম দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২১২ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা ও ৩৯১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বিধিনিষেধের প্রথম দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা জরিমানার পাশাপাশি ৭৭টি গাড়িকে রেকারিং করে।
বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩২০জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ২০৮ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করেছে। এ সময় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২১৯টি মামলা দায়ের করে মোট ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে দ্বিতীয় দিনে সারা দেশে র্যাবের ১৬৬টি টহল এবং ১৪৫টি চেকপোস্ট বসানো হয়। এছাড়া র্যাব সারাদেশে ৫৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসব ভ্রাম্যমাণ আদালতে ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করা হয়।
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে য ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০ টি মামলা দায়ের করা হয়েছ ...
সব মন্তব্য
No Comments