ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু ফাউন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার উদ্যোগে শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভার্জিনিয়ার একটি হোটেলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের সভাপতি ড. এ.কে. আব্দুল মোমেন এমপি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এখন যুক্তরাষ্ট্র সফর করছেন।
সভায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখা সভাপতি আলাউদ্দিন আহমেদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ফাউন্ডেশনের জার্মানি শাখা সভাপতি মোঃ ইউনুস খান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার নেতা ড. জাহিদ হোসেন, খালেদা আকতার, সৈয়দ সানি ও অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে একটি কেক কাটেন।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments