চট্টগ্রাম অফিস: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করছে। ধর্ম নিরপেক্ষ ও সকল ধর্মের মানুষ বাংলাদেশে একসাথে স্বাধীনভাবে বসবাস করবে এটাই ছিল বঙ্গবন্ধুর নীতি, লক্ষ্য ও আদর্শ। তিনি বলেন, দুষ্টু লোকের কোনো দল নাই, তাদের কোনো ধর্ম নাই। সমাজে যারা দোষী ও সন্ত্রাসীদের কোনোভাবেই ছেড়ে দেয়া হবে না। এই ধরনের দুষ্টু লোকদের সরকার কোনোভাবেই প্রশ্রয় দিবে না।
আজ বান্দরবান সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বয়োঃজ্যেষ্ঠ পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বান্দরবান রাজার মাঠ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই-এর এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হল রুমে গিয়ে শেষ হয়। এই উৎসবকে ঘিরে পার্বত্য জেলার পাহাড়ী ও বাঙ্গালী সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের বন্যা।
পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আগামীদিনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান পার্বত্যমন্ত্রী। এসময়জেলা প্রশাসনও বিভিন্ন সরকারি বেসরকারিকর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্টী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১৪এপ্রিল দুপুরে সাংগু নদীর পাড়ে বুদ্ধ মূর্তি স্নান,রাতে পাড়ায় পাড়ায় পিঠা উৎসব, ১৫ এপ্রিল রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে মারমা সম্প্রদায়ের এতিহ্যবাহী সাংগ্রাই উৎসব।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments