নেত্রকোণা প্রতিনিধি : তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রংপুর বিভাগ ছাত্র কল্যাণ সমিতি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান পলক, রংপুর বিভাগ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আকাশ ইসলাম, সদস্য রাজীব মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু রংপুর বিভাগের মানুষের নয়, এটি দেশের কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত একটি জাতীয় প্রকল্প। দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের দারিদ্র্য বিমোচন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments