বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। একইসাথে প্রতিটি ম্যাচেই বিভিন্ন দলের ভক্ত সমর্থকদের মাঝে একপ্রকারের উৎকন্ঠা আর আনন্দমুখর পরিবেশ যেন বিশ্ববিদ্যালয়কে নতুনরূপ প্রদান করেছে।
প্রত্যেকেই তাদের পছন্দের দলের জার্সি পরিধান করার পাশাপাশি প্রতিযোগিতা দিয়ে বড় সাইজের পতাকা বানানো এবং বর্নিল শোভাযাত্রায় মুখর পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। শিক্ষার্থীদের মধ্যে মেসি নেইমারের মত বড় তারকা সম্বলিত দল ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকই সবচেয়ে বেশি। এছাড়া রোনালদোর পর্তুগাল, জার্মানি, স্রেন, উরুগুয়ের সমর্থকও বেশ ছোখে পড়বার মত।
এদিকে সন্ধ্যা নামার পরপরই বড় স্কিনে নিজেদের সমর্থন করা দলগুলোর ম্যাচ দেখাবার জন্য শিক্ষার্থীদের উৎকন্ঠার শেষ নেই যেন। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিটি বড় দলের ম্যাচের সময় শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ব্রাজিল দলের সমর্থক শিক্ষার্থী সিয়াম রাইয়ান সিফাত জানান, ব্রাজিল তারুণ্য নির্ভর দল। এই দলের প্রতিটি খেলোয়াড়ই তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছে। ব্রাজিল এবার ফিফা র্যাংকিং এর ১ নম্বর দল হিসেবে ষষ্ঠ বারের মত বিশ্বকাপ ট্রফি জিতে ঘরে ফিরবে এই আশাই রাখি।
অপরদিকে আর্জেন্টিনা দলকে সমর্থন করা শিক্ষার্থী তামজিদ হোসেন বলেন, বিশ্বসেরা খেলোয়াড় মেসির হাতেই এবারের বিশ্বকাপের ট্রফি উঠবে। এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমরাও এই মাহেন্দ্রক্ষণ দেখবার অপেক্ষায় রয়েছি।
উল্লেখ, ফিফা বিশ্বকাপের মত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দলগুলো ১৯৩০ সাল থেকে অংশ নিয়ে আসছে এবং এখন পর্যন্ত প্রতি চার বছর পরপর এটি অনুষ্ঠিত হয়ে আসছে।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
সব মন্তব্য
No Comments