ফরিদপুর অফিস: বিএনপির উদ্দেশ্যে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ঘরের ভিতর ইদুর রেখে ঐক্য করে লাভ নেই। বিএনপির ঘরে ভেতর জামায়াত আছে, স্বাধীনতা বিরোধী আছে, ২১ আগস্টে গ্রেনেড হামলাকারী, এতিম টাকা আত্মসাৎকারী নেতা আছে, অর্থ পাচারকারী আছে, সাজাপ্রাপ্ত আসামী আছে। বিএনপির একেক নেতা একেক কথা বলে, এক নেত আরেক নেতাকে সন্দেহ করে। এক নেতা আরেক নেতাকে সরকারের এজেন্ট বলে।
আজ শরীয়তপুরের নড়িয়ার কেদারপুর, ভূমখাড়া, চামটা, ডিঙ্গামানিক, চরআত্রা, নওপাড়া ও সখিপুরের চরভাগা ও ডিএমখালী ইউনিয়নে "রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন" ও আওয়ামীলীগের পক্ষ থেকে ৬ হাজার অসহায়ের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপ-মন্ত্রী এনামুল হক বলেন; বিএনপি এর দলের শীর্ষ নেতারাই নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। যারা খালেদা জিয়ার মুক্তির জন্য একটা মিছিল করতে পারে নাই। ১৩ বছর ধরে কতবারই আন্দোলনের কথা বলেছেন, একবার করতে পারে নাই। তারা আবার জাতীয় ঐক্যের ডাক দেয়। তাদের বোকার স্বর্গে বাস করে। তাদের কথা এদেশের জনগণ আর ভাবে না, দূর্নীতিবাজ বিএনপি ও তাদের দলের নেতাদের নিয়ে ভাবার সময় এদেশের জনগণের নেই। তাদের জাতীয় ঐক্যের ডাক জনগণের কাছে হাস্যরসের সৃষ্টি করেছে।
এনামুল হক শামীম বলেন, এদেশের জনগণ একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণ আর কোনোদিনই বিএনপির ফাঁদে পা দেবে না। নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ক্ষমতায় আসতে হলে বিএনপিকে জনগণের কাছে যেতে হবে এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। যতই ষড়যন্ত্র করুক, বিদেশী প্রভুদের কাছে ধরনা দেন, কোন লাভ হবে না। কোনো বিদেশী প্রভু ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রাখার জন্য জনগণের রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবে।
রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি হাবিবুর রহমান সিকদার, রত্নগর্ভা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলার সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানার সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী, চামটা ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন রাড়ী, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী প্রমূখ।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করতে যাচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের ক ...
স্টাফ রিপোর্টার: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ একটি অ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশে সাংগঠনিক ক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আগামীকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments