মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় আবারো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’পাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। পদকসংক্রান্ত জাতীয় কমিটির সভায় চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়টি ইতোমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনকে মৌখিকভাবে জানানো হয়েছে।
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ঢাকায় আনুষ্ঠানিক ভাবে এই পুরস্কার প্রদান করা হবে। এনিয়ে তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পেতে যাচ্ছে রাসিক।
এদিকে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১
এর জন্য রাজশাহী সিটি কর্পোরেশন চূড়ান্ত মনোনয়ন লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। র
বিবার (১৪ মে) এক বিবৃতিতে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে রাসিক মেয়র আরো বলেন,বৃক্ষরোপণ, সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। পরিবেশ উন্নয়নে সাফল্যের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১’এর জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ আমাদের জন্য আনন্দের ও গর্বের। এই স্বীকৃতি আমাদের পরিবেশ উন্নয়ন কাজকে আরো বেশি উৎসাহিত করবে। এই অর্জন ধরে রেখে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে চাই।
প্রসঙ্গত,বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় এবার ইউনিয়ন পরিষদ/ উপজেলা পরিষদ/ জেলা পরিষদ/ পৌরসভা/ সিটি করপোরেশন/ অধিদপ্তর/ পরিদপ্তর/ প্রতিষ্ঠান/ সেক্টর করপোরেশন/ এনজিও / ক্লাব/ স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। গত ৩০ এপ্রিল পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিনের সভাপতিত্বে পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এটি চূড়ান্ত হয়। প্রথম পুরস্কারের জন্য এক লাখ টাকা ও সনদপত্র পাবে রাসিক।
রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল-ইসলাম বলেন,মাননীয় মেয়র মহোদয়ের দিক-নির্দেশনায় গত সাড়ে ৪ বছরে দুই লক্ষাধিক স্থায়ী ও ১০ লক্ষাধিক হেজ জাতীয় বৃক্ষ রোপণ করা হয়েছে। ৩৫ কিলোমিটার সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মাধ্যমে ফুলে ফুলে সুশোভিত করা হয়েছে।
উল্লেখ্য, এরআগে ২০০৯ ও ২০১২ সালে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে রাজশাহী সিটি কর্পোরেশন। ২০১২ ও ২০২১ দুইবার সালে জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে রাসিক।
এছাড়া পরিবেশবান্ধব শহর হিসেবে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অফ দ্যা ইয়ার-২০২০’সম্মাননা অর্জনের খ্যাতিও রয়েছে এই নগরীর। বিপুল পরিমাণ বৃক্ষরোপণসহ বহুমুখী উদ্যোগের কারণে ২০১৬ সালে বাতাসে ক্ষতিকারণ ধূলিকণা কমাতে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments