সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।
এছাড়াও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম. এ. জলিল, দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাংলাদেশ অবজারভারের কামাল হোসেন, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, ইত্তেফাকের শাহ জামাল, বাংলাদেশ বেতার ও এসএটিভির ফজলে এলাহী মাকাম, মাইটিভির শামীম আলম, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, বিজয় টিভির জুয়েল রানা, এনটিভির আসমাউল আসিফ, বাংলা টিভির কাওসার আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী।
এ সময় বক্তারা বলেন, জনপ্রতিনিধি ও সাংবাদিক গণমানুষের উন্নয়নে কাজ করে। জনপ্রতিনিধিদের কর্মকান্ড যেমন সাংবাদিকরা গণমাধ্যমে তুলে ধরেন, তেমনি সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, সমস্যা ও সম্ভাবনার কথাও জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরে। জনপ্রতিনিধি ও গণমাধ্যকর্মীদের তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments