ডেস্ক রিপোর্ট: ১৯ ডিসেম্বর মঙ্গলবার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকাল ১১টায় গুলিস্তানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুলিস্তান, জিপিও, বায়তুল মোকারম, পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি ব্রিগে. জেনা. (অব.) এম. জাহাঙ্গীর হুসাইন। সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির। সমাবেশে উপস্থিত থাকেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি খলিলুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন-এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, ঢাকা পোষাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মামুন আহমদ খান। সমাবেশ পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজার প্রভাব বলয় পুণর্বন্টন নিয়ে সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধ তথা আন্ত-সাম্রাজ্যবাদী যুদ্ধে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশের ভূ-রাজনীতি ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে পাশ্চাত্য প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়া উভয় পক্ষ স্বীয় রণনীতিতে বাংলাদেশকে যুক্ত করতে নির্বাচনকে উপলক্ষ্য করে উপযোগী দালালকে ক্ষমতায় আনতে তীব্র প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করছে। তারই প্রতিফলন ঘটছে সাম্রাজ্যবাদের দালাল দল গুলোর মধ্যে।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments