সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জামালপুরে গণমাধ্যম ও সাংবাদিকদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালাটি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে শহরের দেউরপাড় চন্দ্রায় উন্নয়ন সংঘের ডিটিআরসি রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংঘের (ইউএন) আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক অপূর্ব চক্রবর্তী।
ইউএনএফপিএ'র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন্নাহার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক মুর্শেদ ইকবাল, ইউএনএফপিএ'র জামালপুর প্রতিনিধি আতাহার আলী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সহসভাপতি বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক পিবিএ'র স্টাফ রিপোর্টার কবি রাজন্য রুহানি, সহসম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক সাইমুম সাব্বির শোভন,দৈনিক বণিক বার্তার সাংবাদিক মো. মাসুদ রানা প্রমুখ।
কর্মশালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্ষতিকর সামাজিক নিয়মনীতি ও বিভিন্ন প্রথার ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম ও সাংবাদিকের করণীয় বিষয় নিয়ে বক্তব্য দেন বক্তারা।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments