বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘হার্নেসিং মেশিন লার্নিং টু এস্টিমেট একোয়াকালচার প্রডাকশন এন্ড ভেল্যু চেইন পারফর্মেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মূলত বাংলাদেশের মেশিন লার্নিং দক্ষতা এবং সুনির্দিষ্ট জলজ উৎপাদনের প্রয়োগের মাধ্যমে কৃষিখাতকে ত্বরান্বিত করতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের উদ্যোগে একাডেমিক ভবনের ৫০১ নম্বর সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল হক এর সভাপতিত্বে উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. একিউএম মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস অফিসার বিশ্বজিৎ বৈরাগী ও ফিসারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শরাফত আলী। কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. বেন বেল্টন, ও ভিয়েতনামের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রপিক্যাল অ্যাগ্রিকালচারের গবেষক ড. রিচার্ডো হার্নান্দেজ।এছাড়াও কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে প্রফেসর ড. বেন বেল্টন বলেন, বাংলাদেশে মাৎস্য চাষের উপযোগী স্থান। বিশেষকরে এদেশের দক্ষিণাঞ্চল চিংড়ী চাষের জন্য উপযোগী স্থান। উদ্যমী উদ্যোগ, যথাযথ পরিচর্যা ও প্রচারণা ঘটিয়ে দেশের মাৎস্য খাতকে আরও এগিয়ে নেওয়া যায়।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল হক বলেন, আমাদের দেশে সুষ্ঠু ব্যবস্থাপনা ও পর্যাপ্ত জ্ঞানের অভাবে আমাদের দেশের চাষিরা নানা সময়ে মাছ উৎপাদনে পিছিয়ে আছে। দেশের মাৎস্য খাতকে ত্বরান্বিত করতে তাদেরকে আরও দক্ষ করে তুলতে হবে। এক্ষেত্রে প্রযুক্তির উৎকর্ষ কাজে লাগাতে হবে।
প্রসঙ্গত,আয়োজিত কর্মশালা প্রকল্পটি মূলত USAID-এর অর্থায়নে ‘ফিড দ্য ফিউচার’ দ্বারা পরিচালিত। প্রকল্পটি মিশিগান স্টেট ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ফিশ এবং সিআইএটি দ্বারা বাস্তবায়িত হয়। প্রকল্পটি দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের সমস্ত প্রধান জলজ কৃষি জেলাগুলি অধ্যয়ন করছে।
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
সব মন্তব্য
No Comments