স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হামে ও এর উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিত হামে এবং ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭২৯ শিশু ভর্তি হয়েছে এবং ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১,৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ২৭৪ জন ঢাকা বিভাগের। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর (১১) ও ময়মনসিংহে (১৭) বিভাগে।
গত ২৪ ঘণ্টায় ৭১৩ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৫ জন, এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০৩ জন করে এবং রাজশাহী বিভাগে ১২ জন ছাড় পেয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬ জনের।
এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৭,০২৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ১০,৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২,৭২১ জনের হাম নিশ্চিত হয়েছে এবং ৮,৩৬৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments