দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সেচকাজে ব্যবহৃত ৬জন কৃষকের ৬টি স্যালোমেশিন চুরি হয়েছে। ফলে মাঠের ফসল উৎপাদন বা চাষ নিয়ে কৃষকরা পড়েছেন দুঃশ্চিন্তায়। বুধবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া মাঠে স্যালোমেশিন চুরির এ ঘটনা ঘটেছে।
চুরি যাওয়া স্যালোমেশিনের মালিকরা জানান, বুধবার রাতে সংগবদ্ধ চোরেরা গোবরগাড়া মাঠে কৃষি সেচকাজে ব্যবহার করা ৬জন কৃষকের ইঞ্জিন চালিত স্যালোমেশিন চুরি করে নিয়ে গেছে। একই গ্রামের কৃষক আবুল হাসেম, হাসান আলী, নাজির উদ্দিন, শাজাহান আলী ও আশরাফুল ইসলামসহ ৬জন কৃষকের স্যালোমেশিন চুরি করে তারা। স্যালোমেশিন চুরি হওয়ায় ওই মাঠের চাষাবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।
কৃষকের স্যালোমেশিন চুরির ঘটনায় দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, ঘটনাটি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম শুনলাম। আমাকে কেউ জানায়নি। ঘটনাটি তদন্তে সেখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি।
উল্লেখ্য, এরআগে মঙ্গলবার রাতে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া গ্রামের নেকবর আলীর বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। সংগবদ্ধ চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি গরু চুরে করে নিয়ে যায়। চুরি যাওয়া গরু দুটির মূল্য ২ লক্ষাধিক টাকা হবে বলে গরুর মালিক জানিয়েছেন।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল স ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ঝরনা (৩৫) নামে এক প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানার চার তলা বিশিষ্ট আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বরিশালের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
২৭ এপ্রিল ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান-এর বিরুদ্ধে নানা অভিযোগ ঘুরপাক খাচ্ছে। শুধু অভিযোগই নয়, দৌলতপুর থানা পুলিশের নানা অনিয়ম ও দুর্নীতি ...
সব মন্তব্য
No Comments