২৪ ঘণ্টায় সারাদেশে ৯৬ হাজার ১৮৪ জনের ভ্যাকসিন গ্রহণ

প্রকাশ : 20 Apr 2022
No Image

প্রবীর আইচ: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৬ হাজার ১৮৪ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছে ১৭ হাজার ৪৬৮ জন ।এ পর্যন্ত মোট প্রথম ডোজ নিয়েছে ১২ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৪৭ জন। এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ৭৮ হাজার ৭১৬ জন। মোট দ্বিতীয় ডোজ নিয়েছে ১১ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৩৬৭ জন।
২৪ ঘন্টায় বুস্টার ডোজ নিয়েছে ১ লাখ ১১ হাজার ৮৯১ জন। এ পযর্ন্ত নিয়েছে মোট ১ কোটি ১৭ লাখ ৫১ হাজার ৮২০ জন।
এদিকে শিক্ষার্থীরা আজ প্রথম জোট নিয়েছে ৮৩৯ জন। মোট নিয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ১১ হাজার ৬১৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ৭ হাজার ৮৭৬ জন। এ পর্যন্ত নিয়েছে ১ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ৮১২ জন।

সম্পর্কিত খবর

;