বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আত্মপ্রকাশ করলো পাবলিক স্পিকিং এবং দক্ষতা উন্নয়ন বিষয়ক সংগঠন, স্পিক আপ-বশেমুরবিপ্রবি।
ক্যাম্পাসের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত হয়েছে এই সংগঠন। গত ২৮ আগস্ট তারিখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ শরাফত আলী কতৃর্ক অনুমোদিত হয় স্পিক - আপ বশেমুরবিপ্রবি।
২০২০ সালের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ে দক্ষ বক্তা তৈরি এবং কার্যকরী পাবলিক স্পিকিং চর্চা এর জন্য Speak-up BSMRSTU কার্যক্রম শুরু করে। বর্তমানে নির্বাহী কমিটির সভাপতি পদে নিযুক্ত হয়েছেন নাঈম আশরাফী তুহিন এবং সম্পাদকের দায়িত্ব পালন করবেন জান্নাতুল বাকি রেমো।
নির্বাহী কমিটির সভাপতি নাঈম আশরাফীর তুহিন বলেন, "বর্তমান সময়ে কথা বলতে পারা এবং মানুষকে কথা দিয়ে প্রভাবিত করতে পারা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। আমাদের দেশে যদিও এই স্কিলটি নিয়ে চর্চা এবং সচেতনতা কম তবে চাকরি সহ সবক্ষেত্রে এর গুরুত্ব উপলব্ধি করা যায়। এজন্য আমরা আমাদের সংগঠনটি নিয়ে কাজ করছি যেন শিক্ষার্থীদের দক্ষ বক্তা এবং বক্তিতার মাধ্যমে তাদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে পারি।"
সাধারণ সম্পাদক জান্নাতুল বাকী রেমো বলেন, "জীবনের প্রতিটি ক্ষেত্রেই কথাগুলোকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা জরুরী। কারণ কথার মাধ্যমেই আমাদের ব্যক্তিত্ব ও জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের গুরুত্ব প্রকাশ পায়। আমাদের সংগঠন শিক্ষার্থীদের ভালো বক্তা হতে সাহায্য করবে যা তাদের ব্যক্তি এবং পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও অন্যদের থেকে তাদের এগিয়ে যেতে সাহায্য করবে।"
উল্লেখ্য, সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে পাবলিক স্পিকিং এর চর্চা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মউন্নয়ন বিষয়ক সচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে।
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
সব মন্তব্য
No Comments