মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে রাজশাহীতে চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে এ কার্যক্রম চলছে।প্রাথমিকভাবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকার চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে।
রাজশাহী পুলিশ লাইন হাসপাতাল, রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত নগর স্বাস্থ্যকেন্দ্র, রাজশাহী সেনানিবাস হাসপাতাল এবং ১১ নম্বর ওয়ার্ড স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকার চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে।
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে করোনার চতুর্থ ডোজ টিকাদান কেন্দ্রগুলোতে বয়স্ক টিকাপ্রত্যাশীদের ভিড় বাড়ছে। বেলা হতেই নানা শ্রেণি-পেশার টিকাপ্রত্যাশী মানুষ কেন্দ্রগুলোতে টিকা নিতে আসছেন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা এএফএম আঞ্জুমান আরা বেগম জানান, প্রথম দিনেই চতুর্থ ডোজ টিকা নেওয়ার ব্যাপক আগ্রহ দেখা গেছে। আজ থেকে কার্যক্রম শুরু হলো।
বয়স্কদের মধ্যে যাদের বুস্টার ডোজের মেয়াদ চার মাস অতিবাহিত হয়েছে প্রাথমিকভাবে তারাই কেবল এ টিকা পাচ্ছেন। টিকাদান কার্যক্রম শেষ হলে প্রথম দিনের সংখ্যাটি বলা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১১১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৯৬৬ জনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।১৬ জুন সকাল ৮ট ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএমইউর অর্থ কমিটির ১১৯তম সভা আজ ১৭ জুন ২০২৬ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এর সভাপতিত্বে শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর শিশু কার্ডিওলজি বিভাগ ও ভারতের মেডস্তান হেলথকেয়ার-অলকিউরের যৌথ উদ্যোগে আজ সোমবার, ১৬ জুন ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৬ জ ...
সব মন্তব্য
No Comments