রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে ইজিবাইক চালক নাজমুল মোল্লা হত্যা মামলায় র্যাব-৮ এর সদস্যরা একজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকা থেকে তিনজনকে আটক ও মঙ্গলবার দিবাগত রাতে র্যাব সদস্যরা একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের পর স্থানীয় উত্তেজিত বাসিন্দারা অভিযুক্তদের বসতঘরে আগুন দিলে ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। র্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম বরিশাল নগরীর চন্ডিপুর এলাকার রুস্তম আলীর ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতরা হলো হরিণাফুলিয়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে মিরাজ হোসেন, তার স্ত্রী কামরুন নাহার এবং মা ফরিদা বেগম।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল উল ইসলাম বলেন, অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই ঘরটি ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইজিবাইকচালক নাজমুল মোল্লার (২২) রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় ১৪ জুন তার পরিবারের সদস্যরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ১৫ জুন সকালে কালিজিরা নদীর তেমাথা এলাকা থেকে নাজমুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি (নাজমুল) নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ক্লুলেস এ চাঞ্চল্যকর মামলার ছায়া তদন্ত শেষে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা মঙ্গলবার রাতে সাইফুল ইসলামকে গ্রেপ্তার ও বুধবার সকালে থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য উল্লেখিত তিনজনকে আটক করে। মামলার আরেক অভিযুক্ত ইমরানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নিহতের বাবা আব্দুর রশিদ মোল্লা বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও তাদের সহযোগিরা তার ছেলের হত্যার সাথে জড়িত। আমরা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।
এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, চারজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হত্যাকান্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা মিরাজ হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments