সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ টেলিভিশন জামালপুর জেলার প্রতিনিধি সাংবাদিক মোস্তফা বাবুল আমাদের মাঝে আর নেই।
গত ৪ নভেম্বর সরিষাবাড়ীতে এক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে জামালপুরে প্রথমিক চিকিৎসার পর ঢাকার ইউনাইটেড হাসপালে ভর্তি হন। এখানেই চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১২.০৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি-ওয়া-ইন্না ইলাহি রাজিউন)।
১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কাশিনাথপুর গ্রামে জন্মগ্রহন করেন মোস্তফা বাবুল। তিনি জামালপুর শহরের মৃর্ধাপাড়ায় নিজ বাড়ীতে বসবাস করতেন। আশির দশক থেকে তিনি সাংবাদিকতা এবং লেখালেখিতে যুক্ত হন। দৈনিক আজাদ পত্রিকা দিয়ে তার সাংবাদিকতায় হাতেখড়ি হয়। পরবর্তীতে তিনি দৈনিক জনতা, দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেন। সেইসঙ্গে জামালপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক পূর্বকথার সম্পাদক ও প্রকাশক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর জামালপুর জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি শুধু একজন সাংবাদিকই নন একাধারে কবি, সংস্কৃতিকর্মী,দক্ষ সংগঠক,ভালো বক্তা ও সামাজিক আন্দোলন রচনাকারী। মুক্তিযুদ্ধের চেতনাধারী মোস্তফা বাবুল ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী থেকে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট(বিএনএফ) পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন।
তার মৃত্যুতে জামালপুর প্রেসক্লাব,জামালপুর জেলা প্রেসক্লাব,জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিরা গভীর শোক জানিয়েছেন।
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
সব মন্তব্য
No Comments