উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ক্ষমতার দাপটে ইউপি সদস্য কালাম মোল্লা সরকারি রাস্তা বন্ধ করায় ক্ষুব্দ এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ধামুরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে সরকারি পাকা রাস্তার উপর টিনের বেড়া দিয়ে আবদ্ধ করেছে ইউপি সদস্য কালাম মোল্লা। ওই রাস্তা দিয়ে বিভিন্ন যান্ত্রিক গাড়ি ও এলাকার হাজারো জনতা চলাচল করে থাকে। এক ভ্যান চালক জানান, রাস্তায় টিনের বেড়া দিয়ে আটকে দেয়ায় তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এলাকার মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে। জানা যায়, ধামুরা মাধ্যমিক বিদ্যালয় থেকে ধামুরা ডিগ্রি কলেজ পর্যন্ত প্রায় ২ কিলো মিটার রাস্তা রয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য কালাম মোল্লা জানান, অতি বৃষ্টির কারণে রাস্তার পিচ উঠে যায় বিধায় আমি রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, সরকারি রাস্তা দখল করা কারো পক্ষেই সমিচিন নয়। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। দ্রুত রাস্তার বেড়া অবমুক্ত করে যান চলাচল ও জনগণের যাতায়াতের ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments