ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৭১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। রাজধানী ঢাকায় ২০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪৪ জন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৫৪ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৫৮ হাজার ২০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৬ হাজার ২৪৫ জন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১১১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৯৬৬ জনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।১৬ জুন সকাল ৮ট ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএমইউর অর্থ কমিটির ১১৯তম সভা আজ ১৭ জুন ২০২৬ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এর সভাপতিত্বে শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর শিশু কার্ডিওলজি বিভাগ ও ভারতের মেডস্তান হেলথকেয়ার-অলকিউরের যৌথ উদ্যোগে আজ সোমবার, ১৬ জুন ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৬ জ ...
সব মন্তব্য
No Comments