বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নাটোরের লালপুরের কামারেরা। লকডাউন শিথিল হওয়ায় তাঁরা কোরবানির গোশত কাটার কাজে ব্যবহৃত দা, ছুড়ি, বটি তৈরি ও মেরামত কাজে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পশু জবাই ও গোশত তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন দাম ও নানা আকারের ছুরি তৈরির কাজ করছেন কামারিরা। প্রতিটির দাম বলা হচ্ছে ৫০ থেকে ১০০০ টাকা।
লালপুর কলেজ মোড় কামার পল্লির নব কর্মকার জানান, ৪৫ বছর যাবৎ এ কাজ করছেন। বাপ দাদার এ পেশায় বর্তমানে তাঁর ছোট ভাইসহ আরও দুই ছেলে এ কাজে তাঁকে সাহায্য করেন।
মোহরকয়া গ্রামের সোনা কর্মকার (৭০) জানান, তিনি প্রায় ৫০ বছর ধরে এ পেশায় আছেন। তাঁর ছেলে ও নাতিরাও এ পেশার সঙ্গে জড়িত।
উত্তরলালপুর গ্রামের রাজকুমার সরকার (৩২) বলেন, একজন কারিগর নিয়ে প্রায় মাস ধরে কোরবানি জন্য ছুরি তৈরি করছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ফুরসত পাচ্ছি না। লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার পশুহাটগুলো জমে উঠেছে। এরই মধ্যে অনেকে অস্ত্র সংগ্রহ করতে কামারশালায় ভিড় করছেন।
লালপুর বাজারের দুলাল কামার বলেন, এক মণ পাথর কয়লা ১৮ শত থেকে দু'হাজার টাকায় কিনতে হয়। কাঠ কয়লা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। প্রতি কেজি লোহা ৬৫ থেকে ৭০ টাকায় কিনতে হয়। চাপাতি বানানোর স্প্রিং ১১০ থেকে ১১৫ টাকায় কিনতে হয়। সেই তুলনায় মজুরি পাওয়া যায় না। তাই অনেক লোকসানের মধ্যে পড়তে হয়।
কামারের কাছে আসা বুধপাড়া গ্রামের মাহমুদ হাসান জানান, এবার কোরবানিতে একটি ছাগল কিনেছি। গোশত তৈরির জন্য কামারের দোকানে অস্ত্র মেরামত করার জন্য এসেছেন। কিন্তু দোকানে অনেক ভিড় থাকায় অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments