ডেস্ক রিপোর্ট: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার সভাপতি সায়মা আফরোজ ও সাধারণ সম্পাদক শাহিনুর সুমি আজ এক যৌথ বিবৃতিতে বলেন, গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ছাত্রলগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে হলে সিট বাণিজ্য, কলেজ ক্যান্টিনগুলোতে চাঁদাবাজি, হলের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন অভিযোগ উঠে। এবং দীর্ঘদিন ধরে উঠা এই অভিযোগ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের নজরদারিতে নিয়ে আসলেও কখনই কোন কাযকর পদক্ষেপ আমরা প্রশাসনের পক্ষ থেকে নিতে দেখিনি। যার সর্বশেষ ফলাফল গতকালের ঘটে যাওয়া ঘটনায় আমরা দেখতে পেলাম।
এই সময় ২য় বর্ষ, ৩য় বর্ষ ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা চলছে। গতকালকের ঘটনায় ক্যাম্পাসের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে এই বর্ষের শিক্ষার্থীরা পড়াশোনার সুষ্ঠু পরিবেশ পাচ্ছেনা। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা হলে ভীতিকর পরিস্থিতির মধ্যে আছে। প্রশাসনের নিরব ভুমিকা ও পরোক্ষ মদদে কলেজের এই পরিস্থিতি তৈরি করেছে। স্বাভাবিকভাবেই কলেজগুলোতে সিট বন্টনের দায়িত্ব প্রশাসনের থাকার কথা থাকলেও আমরা দেখি ছাত্রলীগের দখলদারিত্বের একক আধিপত্য চলছে হলগুলোতে। যেখানে একেকটা ডিপার্টমেন্ট সিট বরাদ্দ পায় ১০-২০ টা, সেখানে ছাত্রলীগের সভাপতি নিয়ন্ত্রন করে ৫০ এর অধিক সিট! এবং এই সিট বাণিজ্যের টাকার ভাগাভাগিকে কেন্দ্র করেই দু গ্রুপের কোন্দল।
কলেজগুলোতে কোন ধরনের গনতান্ত্রিক পরিবেশ নেই উল্লেখ করে তারা বলেন, ক্যাম্পাসগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির বক্তব্যে এসেছে তারা কলেজ অধ্যেক্ষের চেয়েও শক্তিশালী। তারা যা চাইবে, তাই হবে, মেরুদণ্ডহীন নতজানু কলেজ প্রশাসনের করার কিছু নেই। ইডেন কলেজ ছাত্রলীগের দক্ষলদারিত্ব ও সিট বানিজ্যে প্রশাসন নিরব ভূমিকা পালন করে ইন্ধন যুগিয়েছে। শিক্ষার্থীরা অসহায় হয়ে ভীতিকর পরিস্থিতিতির মধ্যে তাদের শিক্ষাজীবন অতিবাহিত করছে। এটা শুধু ইডেনের চিত্র নয়, এই রকম দখলদারিত্ব ও ভীতির পরিবেশ সবগুলো ক্যাম্পাসেই বিরাজমান।
বিবৃতিতে ইডেন কলেজ ছাত্রলীগের সন্ত্রাস-দখলদারিত্ব ও সিট বানিজ্যের সাথে জড়িতদের শাস্তি ও ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments