স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালন শেষে বাংলাদেশী হাজীদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে। হাজীদের আনার জন্য ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিন এতথ্য জানিয়েছেন।
মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ করে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়েছে। এখন হাজিদের সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি চলছে। মঙ্গলবার ( ১০ জুন ) থেকে শুরু হচ্ছে হাজিদের ফিরতি ফ্লাইট। হাজীদের আনার জন্য ফিরতি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।
জানাগেছে, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৯৭ জন পবিত্র হজ পালন করেছেন। এরমধ্যে ১৯ জন মুত্যৃবরণ করেন।
হল্পডেস্ক সূত্র থেকে আরও জানাগেছে, চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে । এবং ৪৬২ জনকে আইন ভঙ্গ করায় গ্রেফতার করেছে।
গত ২৮ এপ্রিল দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশী হজযাত্রী নিয়ে প্রথম ফ্রাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। এর মধ্যে দিয়ে চলতি বছরের হজের আনুষ্ঠানিক হজযাত্রা শুরু হয়। ৩১ মে হজ ফ্লাইট শেষ হয়।
৪ জুন বুধবার থেকে হজ পাল শুরু হয়। ওই দিন মক্বা থেকে মদিরনার উদ্দেশে হাজীদের যাত্রার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভোর থেকেই সারাদিন মিনায় তালবিয়া, জিকির, তিলওয়াত ও দোয়ায় মগ্ন থাকেন হাজিরা।
হাজিরা সূর্যাস্ত পর্যন্ত মিনায় অবস্থান করেন। সন্ধ্যায় রওয়ানা যান মুজদালিফায়। সেখানে রাত যাপন করেন। এবং সেখানে থেকে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করেন।
৫ জুন ফজরের নামাজ পড়ে ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে রওয়ানা দেন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয় পুরো ময়দান। হজযাত্রীরা আরাফাত ময়দানে মসজিদে নামিরা থেকে ড্রদত্ত হজের খুতবা শুনেন। সেখানে তারা জোহর ও আসর নামাজ আদায় করেন।
শুক্রবার সৌদিতে পালিত হয় ঈদুল আজহা। এদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ , কুরবানি এবং মাথা ন্যাড়া করেন হাজিরা।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবছর ১৪ লাখ ৭০ হাজারের বেশী হজযাত্রী পবিত্র হজে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, এবছর হাজীদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া তাদেরকে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা প্রদান করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রব ...
বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ফেরার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলারসহ আব্দুস সালাম (৫০) নামে বাংলাদেশি এক পাসপোর্ট য ...
স্টাফ রিপোর্টার: সঠিক ঠিকানা না পাওয়ায় বিদেশে পাঠানো প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে মালয়েশিয়া থেকে সর্বাধিক ৪ হাজার এবং ইতালি থেকে প্রায় ১ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি বিদেশি ভিসা নীতিতে বড় পরিবর্তন ঘোষণা করেছে, যাতে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশকে নতুন “ভিসা বন্ড” নীতির আওতায় রাখা হয়েছে। এই নীতি অনুযায়ী বাংলাদে ...
সব মন্তব্য
No Comments