মোঃ সাইফুল্লাহ ঢালী: সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’শ্রেণির পৌরসভা অথবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
প্রধান উপদেষ্টার অনুমোদনের পর আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহমুদ উল্লাহ মারুফ। সরকারের এ সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে।
বিভাগীয় কমিশনার কর্তৃক চলতি বছরের সেপ্টেম্বর প্রথম পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে এই প্রস্তাব বাস্তবায়ন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে উত্থাপিত ওই প্রস্তাবে বলা হয়, অপরিকল্পিতভাবে শিল্পকারখানা,শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র এবং জনসংখ্যার চাপ মিলিয়ে সাভার এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে।
সাভার পৌরসভা থাকলেও তা নাগরিক চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। পৌরসভার সীমিত সম্পদ ও জনবল দিয়ে ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে সাভারের আশুলিয়া অঞ্চলে বিপুল সংখ্যক গার্মেন্টস শিল্প, শ্রমিকবসতি এবং আবাসিক এলাকা গড়ে উঠেছে।আশুলিয়া এলাকায় ইউনিয়ন পরিষদের অধীনে পরিকল্পিত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা, নিরাপদ পানি সরবরাহ কিংবা পরিবেশ সংরক্ষণের মতো নাগরিক সেবা নিশ্চিত করার সক্ষমতা নেই। ফলে আশুলিয়া এলাকার জনগণকে যানজট, অপর্যাপ্ত স্যানিটেশন ও অবকাঠামোগত সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।অন্যদিকে, ঢাকা শহরের প্রসার ও জনসংখ্যার চাপে কেরানীগঞ্জ উপজেলা অপরিকল্পিতভাবে দ্রুত নগরায়ণের মুখোমুখি হচ্ছে। পৌরসভা বা সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠান না থাকায় সড়ক, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা স্বাস্থ্যসেবার মতো মৌলিক নাগরিক সেবা প্রদান করা যাচ্ছে না।
কেরানীগঞ্জে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হলে রাজধানীর পাশে আধুনিক ও প্রাণবন্ত উপশহর হিসেবে গড়ে উঠতে পারে।
এমতবস্থায়, সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন গঠন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার প্রস্তাব পেশ করা হয়।
পরে প্রস্তাবটি প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদনের পর প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
স্টাফ রিপোর্টার: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার ( ...
স্টাফ রিপোর্টার: দেশ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।তিনি বলেন, বিআরটিসির ‘পিং বাস’ নারী যাত্রীদের নিরাপদ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাক ...
সব মন্তব্য
No Comments