বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া, একইসাথে এই সমাবর্তন অনুষ্ঠান অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের জন্য ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ সভাপতিত্ব করবেন।
২৬ আগস্ট ২০১৯ হতে ১৩ অক্টোবর ২০২২ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েটবৃন্দ এই ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য আজ ০৭ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর রাত ১১:৫৯টার মধ্যে https://convocation.du.ac.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইনে ফরম পূরণপূর্বক নির্ধারিত ফি আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বিকাশ অথবা সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে (ব্যাংকিং সময়ের মধ্যে) জমা দিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরম আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট হল অফিসে ও অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটদের স্ব-স্ব কলেজে জমা দিতে হবে। পিএইচডি, ডিবিএ, এমফিল ডিগ্রিধারীরা ফি জমা দেয়ার রসিদ/পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে এবং উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটগণ ফি জমা দেয়ার রসিদ/পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে স্ব-স্ব কলেজ/ইনস্টিটিউটে জমা দিতে হবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments