শাহ আলম ডাকুয়া:
আজ শনিবার, ১৮ অক্টোবর-২০২৫। বাংলাদেশসহ বিশে^ ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদের শিরোনামগুলো পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১.
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল : সিইসি
বরিশাল অফিস: আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন।
এ সময় তিনি বলেন, নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। সেটা করতে হলে দুমাস আগে তফসিল দিতে হবে। সে হিসেবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। বিগত দিনে যে নির্বাচন হয়েছে তেমন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এ নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা একটি নির্বাচন।
২.
বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন, জানালেন মির্জা ফখরুল
আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন তা স্পষ্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি স্পষ্ট করেন।
বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর পদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তিনি বলেন, আমাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি সুস্থ এবং কাজ করার উপযোগী থাকেন, তাহলে তিনি হবেন প্রধানমন্ত্রী। তার অনুপস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন। এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই।
৩.
শাহজালালে আগুন : সর্বশেষ তথ্য জানাল বেবিচক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এদিকে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার সহায়তায় ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বিজিবি।
৪.
যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা
গাজায় ইসরায়েলি বাহিনী একটি ফিলিস্তিনি পরিবারের ১১ জন সদস্যকে হত্যা করেছে। আট দিন আগে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন এটি। খবর আল জাজিরার। গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগের মতে, শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় আবু শাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা হয়। ইসরায়েলি বাহিনী ট্যাংক থেকে শেল ছুড়ে এ হামলা চালায়।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেন, পরিবারটি যখন তাদের বাড়ি পরিদর্শনের জন্য পৌঁছানোর চেষ্টা করছিল, তখন ইসরায়েলি সেনাবাহিনী গাড়িটিতে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাত শিশু এবং তিনজন নারী ছিলেন।
৫.
বিয়ে করলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা
ধর্মের টানে অভিনয় জগৎ ছেড়ে দেওয়া বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বিয়ে করেছেন। ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই তারকা।
শুক্রবার রাতে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন জায়রা। ছবির ক্যাপশনে তিনি শুধু একটি শব্দ লিখেছেন, ‘কবুল’।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
স্টাফ রিপোর্টার: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার ( ...
স্টাফ রিপোর্টার: দেশ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।তিনি বলেন, বিআরটিসির ‘পিং বাস’ নারী যাত্রীদের নিরাপদ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাক ...
সব মন্তব্য
No Comments