ডেস্ক রিপোর্ট : সঠিক চিকিৎসা ও পরিচর্যার মধ্য দিয়ে একজন মাদকনির্ভরশীল ব্যক্তি সুস্থ্য ও স্বাভাবিক জীবন-যাপন করতে পারে এবং মাদক থেকে দূরে থাকতে পারে। দীর্ঘমেয়াদি চিকিৎসা মাদকনির্ভরশীলদের চিকিৎসায় সহায়ক ভুমিকা পালন করে। বিভিন্ন দেশে মাদকনির্ভশীলদের চিকিৎসায় একাধিক পদ্ধতি প্রচলিত আছে বা অনুসরণ করে থাকে। তবে দীর্ঘমেয়াদি ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি মাদকনির্ভরশীলদের সুস্থতায় কার্যকরী ভুমিকা পালন করে বলে মন্তব্য করেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রুবাইয়াৎ ফেরদৌস।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত কেন্দ্রে চিকিৎসারত ক্লায়েন্টদের পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মাদকনির্ভরশীলতা একটি জটিল পুনঃআসক্তিমূলক মস্তিষ্কের রোগ, যা বার বার হতে পারে। অর্থাৎ একজন মাদক নির্ভরশীল ব্যক্তি চিকিৎসা গ্রহণের পরও একাধিকবার মাদক গ্রহণ করতে পারে। ডায়াবেটিস বা হৃদরোগের মত মাদকনির্ভশীল ব্যক্তিদের সারাজীবন কিছু বিধিনিষেধ বা ব্যবস্থাপনার মধ্যে থাকতে হয়। এর ব্যত্যয় ঘটলে পুনরায় মাদক গ্রহণ শুরু করে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলোজিস্ট রাখী গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন, সহকারী ব্যবস্থাপক রোজিনা খাতুন, কাউন্সেলর সানজিদা জামান ও নুসরাত জাহান রিয়াসহ প্রায় ২৭টি চিকিৎসারত পরিবারের সদস্য।
উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ব্যক্তি, পরিবার ও দেশকে মাদকমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র মাদকনির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা প্রদান করে থাকে।
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments