ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ ২৪ আগস্ট দেয়া এক বিবৃতিতে বলেছে দেশের রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রকার সংশয় ও ইভিএম পদ্ধতিতে ত্রুটিমুক্ত করার প্রস্তাবসমূহকে আমলে না নিয়ে নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছে তা নিতান্তই হতাশাব্যঞ্জক। বস্তুত: এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন হুদা কমিশনের সিদ্ধান্তকেই বহাল রাখল। এর জন্য ঘটা করে সংলাপের প্রয়োজন ছিল না।
বিবৃতিতে বলা হয়, ওয়ার্কার্স পার্টি নির্বাচনে ইভিএম ব্যবহারের সপক্ষে থাকার পরও ইভিএম সম্পর্কে সন্দেহ এ অবিশ^াস দুর করতে যে সব প্রস্তাবসমূহ দিয়েছিল যথা ইভিএমএ ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রেইল (ভিত্তিপ্যাড) সংযুক্ত করা, যাতে ভোটার তার ভোটটি সঠিকভাবে দেয়া হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারে। হাতের ছাপ না মেলার কারণে প্রিসাইডিং অফিসারদের হাতে কোন সংখ্যক ভোট সংরক্ষিত না রাখা ব্যালট ও পেনিং-এর সিঙ্গল আইডেন্টিফিকেশন পদ্ধতি বলে অন্য কারও উপস্থিত না থাকা ইত্যাদি তার কোনটাই আমলে নেয়নি। বরং ঐসব ত্রুটি রেখে এ যাবত ব্যবহৃত ইভিএম মেশিনই কেনার কথা বলেছে। এর ফলে ইভিএম ব্যবহারের সপক্ষে কোন যুক্তি ভোটারদের বিশ^াসযোগ্যতা পাবেনা এবং নির্বাচন ও ভোট নিয়ে যে বিতর্ক চলছে তা অব্যহত থাকবে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, ইভিএম সম্পর্কে সন্দেহ ও অবিশ^াস দূর করতে ঐ সকল বিষয়ে কার্যকর ব্যবস্থা নিলেই কেবল ইভিএম নিয়ে বিতর্ক নিরসন করা সম্ভব হবে।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments