মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এ সময় ‘সি’ ইউনিট সমন্বয়ক অধ্যাপক শাহেদ জামান বলেন, আমরা আশা করছি ফলাফল শতভাগ নির্ভুল। কারণ, যারা দায়িত্বে ছিলেন তারা খু্ব সূক্ষ্মভাবে দায়িত্ব পালন করেছেন। আমি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠুভাবে ফলাফলের কাজ সম্পাদন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, ‘সি’ ইউনিটে আবেদনকৃত ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছুর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ২৩ হাজার ৯৯৫ জন। চার শিফট মিলিয়ে গড় পাশের হার ৩৮.৯ শতাংশ।
এর মধ্যে ‘সি’ ইউনিটের গ্রুপ-১ এ পাশের হার ৪৪.৩১ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৭.৫৫, গ্রুপ-২ এ পাশের হার ৪২.৭৬ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৯২.৭৫, গ্রুপ-৩ এ পাশের হার ৩৫.৮৭ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৪.০৫ এবং গ্রুপ-৪ এ পাশের হার ২৯.৯৮ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৩.৪০।
ফল প্রকাশের পূর্বে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা ভর্তি পরীক্ষার ফলাফলের এই দুরূহ কাজটি অত্যন্ত সুচারুভাবে সম্পাদন করতে পেরেছি। এবারের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের প্রশ্নের মানও যথেষ্ট ভালো ছিল। আশা করছি সকলের সহযোগিতায় ফলাফল প্রকাশের পরবর্তী কাজগুলো সুচারুভাবে সম্পাদন করতে পারব।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামসহ বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ডিন ও সকল বিভাগের সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
সব মন্তব্য
No Comments